Chittagong university admission 2022

 

cu admission 2022



💢আবেদনের যোগ্যতা:
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ থাকছে না। পূর্বের সিদ্ধান্ত অনুযায়ী শুধুমাত্র যারা ২০১৯ সালে মাধ্যমিক ও ২০২১ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাস করেছেন, তারা ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারবে।

💢‘D’ ইউনিট:
‘D’ ইউনিটের অধীনে সমাজবিজ্ঞান অনুষদ, আইন অনুষদ, ব্যবসায় প্রশাসন অনুষদ (আংশিক) ও জীববিজ্ঞান অনুষদের দুটি বিভাগের (আংশিক) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই ইউনিটে আবেদনের যোগ্যতা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে সর্বনিম্ন দুটি মোট জিপিএ-৭.৫০ এবং প্রতিটিতে ন্যূনতম জিপিএ-৩.৫০ নির্ধারণ করা হয়েছে। তাছাড়া ‘ডি-১’ উপ-ইউনিটের অধীনে শিক্ষা অনুষদের ভর্তি পরীক্ষায় আবেদনের যোগ্যতা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে সর্বনিম্ন দুটি মোট জিপিএ-৬.০০ এবং প্রতিটিতে আলাদাভাবে জিপিএ- ২.৫০ নির্ধারণ করা হয়েছে।ভর্তি পরীক্ষার সিলেবাস: চবির এবারের ভর্তি পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে হবে না। তাই পুরো সিলেবাসেই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

💢পরীক্ষা পদ্ধতি:

chittagong university admission circular 2022-23 ভর্তি পরীক্ষা বরাবরের মতোই ১২০ নম্বরে অনুষ্ঠিত হবে। এর মধ্যে ১০০ নম্বর লিখিত পরীক্ষা (MCQ) ও বাকি ২০ নম্বর এসএসসি ও এইচএসসি জিপিএ থেকে যুক্ত হবে।


💢‘D’ ইউনিট ভর্তি পরীক্ষার সময়সূচিঃ

২২ ও ২৩ আগস্ট ‘D’ ইউনিট এবং ২৪ আগস্ট D1 উপইউনিট
chittagong university exam date 2022 cu admission circular 2022

💢আসন সংখ্যাঃ
‘D’ ইউনিটে ১ হাজার ১৬০টি এবং ‘D1’ উপইউনিটে ৩০টি আসন রয়েছে


💢যা যা পড়তে হবেঃ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ‘D’ ইউনিটে বাংলা, ইংরেজি, বিশ্লেষণ ক্ষমতা ও সাধারণ জ্ঞান/গণিত/অর্থনীতি অংশ থেকে প্রশ্ন হবে যেখানে বাংলায় ৩০ নম্বর, ইংরেজিতে ৩০ নম্বর, বিশ্লেষণ দক্ষতায় ২০ নম্বর এবং সাধারণ জ্ঞানে/গণিত/অর্থনীতি ২০ নম্বর এবং ‘D1’ উপইউনিটে বাংলা, ইংরেজি ও সাধারণ জ্ঞান অংশ থেকে প্রশ্ন হবে যেখানে বাংলায় ৩৫ নম্বর, ইংরেজিতে ৩০ নম্বর ও সাধারণ জ্ঞানে ৩৫ নম্বর।


💢আবেদনের সময়সীমাঃ

শুরু হয়েছিল ১৫ জুন থেকে এবং চলবে ০৩ জুলাই ২০২২ পর্যন্ত


আরো পড়ুন